সর্বশেষ

বিদ্যুৎ উৎপাদন

বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট

বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুন ও যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভোরে প্রথম ইউনিট এবং বিকেলে তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন

যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন ও সিএনজির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার

ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি)-এর দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠিয়েছে।

গ্যাস সংকট আরও অন্তত দুই সপ্তাহ, বাড়তে পারে লোডশেডিং

মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এর মধ্যে আবাসিক, শিল্প, সিএনজি ও বিদ্যুৎ খাতে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কাপ্তাই হ্রদে বাড়ল পানি: কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে। হ্রদের পানির উচ্চতা ১০০ এমএসএল অতিক্রম করায় কেন্দ্রের ৫টি ইউনিটই সচল করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়ল এই কেন্দ্রটি।

কাপ্তাই হ্রদে বৃষ্টিতে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ২১২ মেগাওয়াট

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়ে গেছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিট চালু করে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।